1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রামুর গর্জনিয়ায় মিয়ানমার পাচারের সময় ২৫ মোবাইলসহ গ্রেফতার ৪

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির (আইসি), পুলিশ ইন্সপেক্টর কুমার সাহা’র দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গর্জনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার পাচারের সময় ২৫টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ১০ মিনিটের দিকে বড়বিল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে আইসি,পুলিশ ইন্সপেক্টর শোভন কুমার সাহার নির্দেশে এই অভিযান পরিচালনা করেন। এসময় সিএনজি অটোরিকশাযোগে সীমান্ত দিয়ে মিয়ানমারে মোবাইল পাচারের সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—১. মোঃ জুবাইর (২৩), পিতা: জাকের হোসেন, ২. আব্দুর রহিম @ শাকিল (২১), পিতা: মোঃ ফজল করিম
৩. মোঃ এরশাদ (২১), পিতা: লাল মিয়া, ৪. হৃদুল দাশ (২২), পিতা: মৃত অনিল দাশ।

জব্দ করা ২৫টি মোবাইল ফোনের মধ্যে TECNO ১৩টি, Infinix ৫টি, Honor ৩টি এবং Oppo ব্র্যান্ডের ৪টি রয়েছে। পুলিশ জানায়, মোবাইলগুলো চোরাইপথে পাচারের জন্য সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল।গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই’সি ও পুলিশ ইন্সপেক্টর শোভন কুমার সাহা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আটক আসামি ও জব্দকৃত মালামাল থানায় আনা হয়েছে, এবং ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.