1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

আইপিএল নিলামে নেই সাকিব, তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর নিলাম। হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করার পর তালিকা সংক্ষিপ্ত করে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাতজন খেলোয়াড়।

বাংলাদেশি যারা চূড়ান্ত তালিকায় উঠেছেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। বাঁহাতি স্পিনার রাকিবুলের ক্ষেত্রে এটি প্রথমবার আইপিএলের নিলামে নাম ওঠা।

৩৫০ জনের তালিকায় রয়েছে ২৪০ ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। নতুন যুক্ত হওয়া ৩৫ জনের মধ্যে আছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে।

এবার একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি—যা আগের মেগা নিলামের অর্ধেক। গত আসরে ভালো পারফরম্যান্স না থাকায় কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নজর কাড়ছেন তিনি।

বিসিসিআইয়ের তথ্যমতে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার ক্যাটাগরিতে। পরে আনক্যাপড ক্রিকেটারদের নাম তোলা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.