1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

সদর থানায় নতুন অধ্যায়: দায়িত্ব নিয়েই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে ওসি রতন শেখ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

সুনামগঞ্জ সদর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইন্সপেক্টর মো. রতন শেখ পিপিএম। সিলেটের কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও মানবিকতার জন্য ব্যাপক সুনাম অর্জনকারী এই পুলিশ কর্মকর্তা নতুন কর্মস্থলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একই মান বজায় রাখবেন বলে আশা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ পুলিশের প্রতি জনআস্থা প্রায়ই প্রশ্নের মুখে পড়লেও রতন শেখের মতো ন্যায়পরায়ণ ও মানবিক কর্মকর্তারা নিজেদের কর্মনিষ্ঠা ও সততার মাধ্যমে সেই সংকট দূর করে থাকেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের কাছে ভরসার নাম হয়ে ওঠেন, অপরাধীদের কাছে হয়ে ওঠেন আতঙ্কের প্রতীক।

২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়ার পর তিনি দেশের বিভিন্ন থানায় সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (সুদান) আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেন। সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আইজিপি ব্যাজ (২ বার), জাতিসংঘ শান্তি মিশন পদক ও শুদ্ধাচার পুরস্কার।

দায়িত্ব গ্রহণের পরদিনই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আলোচিত ধোপাজান চলতি নদীতে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ও একটি ড্রেজার মেশিন আটক করেন নবাগত ওসি রতন শেখ পিপিএম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীটির বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং পরিবেশের ওপর মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই ওসি রতন শেখ দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

অভিযানের সময় তিনি বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স। অবৈধ বালু উত্তোলন কোনভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” জব্দ করা ড্রেজার মেশিন ও নৌকাগুলো থানায় হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা নবাগত ওসির দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন  “এ ধরনের কঠোর অভিযান পরিবেশ ও নদী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবৈধ চক্রের বিরুদ্ধে আরও নজরদারি ও কঠোর ব্যবস্থা প্রয়োজন।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.