1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

সিএমপি কমিশনারের সভাপতিত্বে আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভার শুরুতে গত নির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এরপর আলোচ্যসূচির অংশ হিসেবে উপস্থাপন করা হয়—বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি, নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন, বার্ষিক অডিট রিপোর্ট, নতুন অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ ও সম্মানী নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় বিশেষভাবে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ফজলে রহিম চৌধুরীর আর্থিক সহায়তায় আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর অধীনে কেন্দ্রীয় আঞ্জুমানের মডেলে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব। সদস্যরা উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন—সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক;সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত; উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত;এ ছাড়া সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্জুমান মুফিদুল ইসলামের নেতৃবৃন্দ। সভা শেষে সংগঠনের চলমান মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে সকলে ঐকমত্য প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.