1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নকলা–নালিতাবাড়ী আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পথসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ নং কলসপাড় ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি মনোনীত নকলা–নালিতাবাড়ী আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে প্রধান অতিথি করে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব নাকশি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই পথসভা ছিল জনসমাগমে ভরপুর এবং পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন রাজনৈতিক পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রবীণ ও জনপ্রিয় নেতা মজিদ চেয়ারম্যান। সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মোশারফ হোসেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি
হাবীবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি
শফিকুল ইসলাম তালুকদার রিপন, শহর বিএনপি
মিজান চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, নকলা–নালিতাবাড়ীর মানুষ পরিবর্তন চান। তাদের অধিকার, ভোটের মর্যাদা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতেই ধানের শীষের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের সেবা আমি দায়িত্ব নয়, ইমানী দায়িত্ব হিসেবে দেখি।

তিনি আরও বলেন, আপনাদের একবার সুযোগ পেলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করব ইনশাআল্লাহ।

অতিথিরাও তাদের বক্তব্যে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ারের কথা উল্লেখ করেন এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।

পথসভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
শান্তিপূর্ণ পরিবেশে পথসভা শেষ হওয়ার পর পুরো এলাকায় ধানের শীষের পক্ষে নতুন করে আশা, প্রত্যয় ও উদ্দীপনার বার্তা ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.