1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। বিজিবি আনুমানিক রাত ৪ টায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে মোঃ রজদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ শাকিল (৩২) সহ ০৪টি ভারতীয় গরু, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু, মোটরসাইকেল ও মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ০৭ (সাত) লক্ষ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.