1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯ দেখেছেন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মিলন হোসেন (৩৯) ও ২। মোঃ শামিল ওরফে শামিল হোসাইন (২২)। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪:২৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (৫ ডিসেম্বর) ৩:৪৫ ঘটিকায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকাল আনুমানিক ৪:২৫ ঘটিকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের নিকট উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ মোঃ মিলন হোসেন ও মোঃ শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে তাদের কোমরের পিছনে লুকায়িত দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.