1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তন: কামাল জামান মোল্লার সমর্থকদের মশাল মিছিল ও হুঁশিয়ারি

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘ এক মাস আগে স্থগিত হওয়া প্রার্থীর নাম পরিবর্তনের প্রতিবাদে গত  ৫ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক ঘোষিত প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার বিপুল সংখ্যক সমর্থক শহরে মশাল মিছিল বের করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত বাতিল করে ‘জনসমর্থনপ্রাপ্ত প্রার্থীকে’ পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

৩ নভেম্বর এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির নেতা কামাল জামান (নুরুদ্দিন) মোল্লার নাম ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় নির্দেশনায় তাঁর মনোনয়ন রহস্যজনকভাবে স্থগিত করা হয়। প্রায় এক মাস আসনটি শূন্য থাকার পর ৪ ডিসেম্বর নতুন সিদ্ধান্ত ঘোষণা করে বিএনপি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী (নাদিরা আক্তার)।

এই মনোনয়ন পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসতেই ৪ ডিসেম্বর বিকেলে শিবচরের রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ৫ ডিসেম্বর সন্ধ্যায় কামাল জামান মোল্লার সমর্থকরা মশাল হাতে বিক্ষোভ মিছিল নিয়ে হাতিরবাগান মাঠ থেকে যাত্রা শুরু করে থানা রোডসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা শিবচর ৭১ চত্বরে সমাবেশ করেন। সেখানে নেতাকর্মীরা স্লোগান দিয়ে ‘মনোনয়ন পুনর্বহাল’ দাবি তুলেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাবেক ঘোষিত প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন—
“কিছু কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন স্থগিত করিয়েছে। এখন এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যার শিবচরে পর্যাপ্ত জনসমর্থন নেই। এর ফলে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়বে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—“শিবচরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আমাকে পুনরায় মনোনয়ন দিতে হবে। তা না হলে এই আসনে বিএনপি নিশ্চিতভাবে ঝুঁকিতে পড়বে।”

পরিশেষে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন—“আমি বিশ্বাস করি, জনমতের ভিত্তিতে পুনরায় বিষয়টি বিবেচনা করা হবে এবং আমাকে মনোনয়ন ফিরিয়ে দেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.