1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২২৪ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। বিকেল ৪ টার পর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল ঘোষিত হতে থাকে।

কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আনজুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী হাফেজ এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.