1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফুলপুরে দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহ জেলার ফুলপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জোহরের নামাজের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গোদারিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু ও যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক।

মোতাহার হোসেন তালুকদার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোস হীন নেতৃত্বের দৃষ্টান্ত। তিনি মানুষের অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে অম্লান থাকবে ।

সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা এই যে, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.