ব্রাহ্মণবাড়িয়া বাস–মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৭ দফা ন্যায্য দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
সংগঠনের ঘোষণা অনুযায়ী, ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এর আওতায় বাস, মিনিবাস, সিএনজি, ডামট্যাক,ফিকাপ অটোরিক্সা এবং রিক্সাসহ সব যানবাহন বন্ধ থাকবে।
এ সময় সাধারণ জনগণকে কোনো জরুরি প্রয়োজন ছাড়া নিজ এলাকা থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ কোনো প্রয়োজন না থাকলে দূরবর্তী স্থানে যাতায়াত না করার আহ্বান জানায় সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।