1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটের ঐতিহ্যবাহী ও ইসলামি স্থাপত্যশিল্পের হিন্দা কাসবা শাহী জামে মসজিদ

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ইসলামি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হিন্দা- কাসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে মসজিদটি অবস্থিত।জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদ।পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা-কাসবা জামে মসজিদ।

বাংলা১৩৩৫ সালে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদটি নির্মিত হয়।এটি মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত।যার দোয়ালে কাঁচ চিনামাটির টুকরা ও মোজাইক দিয়ে বিভিন্ন নকশা করা হয়েছে,যা ইসলামিক ধরতের স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন।
মসজিদটি নির্মাণের সঠিক সময় এবং কার দ্বারাই নির্মিত হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও এটি পীর কাসিমপুরের খাজা শাহ্ মাওলানা আব্দুল গফুর চিশতীর অন্যতম খলিফা আব্দুল খালেক তিশতি দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।

হিন্দা- কাসবা শাহী মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মুসলমান নামাজ পড়তে আসে।মোর্শেদে প্রায় ৪০০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারো।প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ মোরশেদ মসজিদ চত্বরে ওরস উপলক্ষে হালকা জিকির অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান,হিন্দা কাসবা শাহী মসজিদ বহু বছর আগে নির্মিত।ঐতিহাসিক এ মসজিদের ইসলামি স্থাপত্য শিল্পের নিদর্শন ধরে রাখতে নানা ধরনের কাজ করা হয়।বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রাম দার নির্মাণ এবং বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে।এতো সরকারে পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.