1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

১:৪ হারে বেতন নির্ধারণ করে ৬ সদস্যের জন্য ৬ হাজার টাকা হারে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা মাসিক মূল বেতন নির্ধারণের দাবী সহ বিভিন্ন দাবীতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মো. সালাহ উদ্দিন, মো. জামাল উদ্দিন, সোয়াব আলী, মো. আব্দুল জব্বার, মো. শামীম, মো. মুজিবুর রহমান খান পাঠান, মো. এনাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন, অলিউর রহমান, রেজাউল করিম, মো. আব্দুল কালাম, মো. নুরুল ইসলাম, খুরশেদ আলম, মো. মফিজুল ইসলাম, এ কে এম কামরুজ্জামান, দীলিপ কুমার দাস, সফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল আলী বাবলু, মো. সুহেল মিয়া, মিল্টন, শামীম, মো. রমজান, মো. লুৎফুর রহমান, প্রমথেশ দত্ত, ওয়েছ আহমদ চৌধুরী, হাছিব হোসেন, মো. আব্দুল বাছিত, আক্তার সিদ্দিকী বাবলু, সৈয়দ মুত্তকিম আলী, মো. সেলিম আহমদ, জিলাল, হুসাইন রশীদ চৌধুরী, মো. রেহান মিয়া, মো. দেলওয়ার হোসেন, নাদিরা সুলতানা, আব্দুল লতিব খান, ফখর উদ্দিন আহমদ চৌধুরী, মো. আলফাজ হোসেন, মো. সোরমান আলী প্রমুখ। এছাড়া বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ উপস্থাপিত কয়েকটি দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো- আগামী ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রজ্ঞাপন জারী এবং ১লা জানুয়ারী ২০২৬ হতে তা বাস্তবায়ন করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পূর্ণবহাল সহ আর্থিক ও পদবী বৈষম্য দূরীকরণে সচিবালয়ের ন্যায় পদপদবীসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। আউটসোর্সিং, গ্রামপুলিশ, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত প্রকল্প ভিত্তিতে উন্নয়ন খাতে দাস প্রথায় নিয়োগকৃত সকল কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিচারকের মত আদালতের কর্মচারীদেরকেও জুডিসিয়ারী ভাতা প্রদান করতে হবে। ব্লকপোস্ট সমূহে পদোন্নতির বিধান ও ন্যায্যমূল্যে রেশন প্রদান করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারামতে সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে উল্লেখিত দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.