1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: দুই প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক পরিচয়ে সার ডিলারের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—সদর উপজেলার বারাহিরচর মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং একই উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।

স্থানীয়দের বরাতে জানা যায়, বেজপাড়া বাজারের ‘মনির ট্রেডার্স’-এর ডিলার মো. মনির হোসেনের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আবু বকর ও শাহীন। এ সময় দোকান মালিক তাদের কাছে কোন পত্রিকার সাংবাদিক এবং পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এতে সন্দেহ সৃষ্টি হলে স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে খবর দেন।

ঘটনার বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.