রাঙ্গামাটির স্থানীয় প্রতিনিধির মাধ্যমে স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকা কপি তুলে দেওয়া হয়; জাতীয় সংবাদের দ্রুত ও নির্ভুল প্রচারের ওপর গুরুত্বারোপ।
স্বনামধন্য জাতীয় দৈনিক ‘দৈনিক ঘোষণা’-এর একটি কপি সম্প্রতি লেঃ কর্নেল মো. একরামুল রাহাত পিএসসি-এর হাতে তুলে দেওয়া হয়েছে। পত্রিকাটি অল্প সময়ের মধ্যে পাঠকের কাছে সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
রাঙ্গামাটির স্থানীয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম কর্নেল রাহাতের হাতে পত্রিকাটির একটি কপি হস্তান্তর করেন। শিল্প, ধর্ম এবং সমাজের বিভিন্ন স্তরের পাঠককে কেন্দ্র করে নিয়মিত প্রকাশিত এই দৈনিকের কপি পেয়ে কর্নেল রাহাত আনন্দ প্রকাশ করেন।
জাতীয় মর্যাদাকে সুদৃঢ় করছে ‘দৈনিক ঘোষণা’ পত্রিকাটির নিয়মিত প্রকাশনা ও স্থানীয় পর্যায়ে বিতরণের গুরুত্ব তুলে ধরে লে. কর্নেল রাহাত বলেন, এই পত্রিকাটি নিয়মিতভাবে বিতরণ হলে স্থানীয় পাঠকেরা জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে জানতে পারবেন।
তিনি আরও মন্তব্য করেন যে, ‘দৈনিক ঘোষণা’ দেশের জাতীয় দৈনিকগুলোর মর্যাদাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাঙ্গামাটির জীবনযাত্রার প্রতিফলন স্থানীয় সাংবাদিক মো. আনোয়ারুল হক এই প্রসঙ্গে বলেন, রাঙ্গামাটির মানুষের গল্প, জীবন এবং অভিজ্ঞতা দেশব্যাপী তুলে ধরতে এই দৈনিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন যে পত্রিকাটি নিয়মিতভাবে মানুষের হাতে পৌঁছাবে।উল্লেখ্য, ‘দৈনিক ঘোষণা’ পত্রিকাটি সমাজের নানা স্তরের বিষয়বস্তু নিয়মিত প্রকাশ করে থাকে।