১৭ নভেম্বর সোমবার গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউএনও ও প্রকল্পের স্টাফদের অংশগ্রহণে জেলা পর্যায়ে গ্রাম আদালত কাযক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা,গাজীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনু্ষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,জনাব আহমদ আলী ভূঁইয়া, সম্মানিত উপপরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর। প্রকল্প পরিচিতি, গ্রাম আদালতের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিষয়ে সেসন পরিচালনা করেন এডিএলজি গাজীপুর। রিসোর্স পার্সন হিসেবে গ্রাম আদালতের চ্যালেঞ্জ উত্তরণে করণীয বিষয়ে সেসন পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। সভায় জেলার ৫টি উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /প্রশাসনিক কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।সার্বিক সহযোগিতা করেন জেলা ব্যবস্থাপক, বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করুন তৃতীয় পর্যায় প্রকল্প গাজীপুর।জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ -বার্ষিক সমন্বয় সভায় , গ্রাম আদালত অগ্রগতি মামলা গ্রহণ নিষ্পত্তি এবং গ্রাম আদালত পরিচালনায় বাধা ও সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পরিষদের গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা , গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত পরিচালনায় সদস্য সদস্যাদের দায় দায়িত্ব ইত্যাদি সহ গ্রাম আদালতের সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।