1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

সরিষাবাড়ীতে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যান শতাধিক নারী পুরুষ

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

জামালপুরের সরিষাবাড়ীতে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হলেও ডিলারদের গাফিলতি জন্য সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।সোমবার সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যান।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনার জন্য ৬ জন ডিলার নিয়োগ দিয়েছে টিসিবি কর্তৃপক্ষ।এর আওতায় ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে সাফুয়ান এন্টারপ্রাইজ,কামরাবাদ ইউনিয়নে আকন্দ এন্টারপ্রাইজ,পোগলদিঘা কলেজ মাঠে মিলন এন্টারপ্রাইজ।
তবে অভিযোগ উঠেছে—ডিলারদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব, লাইনে শৃঙ্খলা না রাখা, ক্রেতাদের তালিকা যাচাই না করা এবং সময়মতো পণ্য না আনায় বেশির ভাগ মানুষ ভোগান্তিতে পড়েন।পণ্য বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই ৫ শতাধিক প্যাকেজ শেষ হয়ে যায়।সরবরাহ কম থাকলেও ডিলাররা আগেই তা ঘোষণা না করায় লাইনে দাঁড়ানো মানুষের ক্ষোভ আরও বাড়ে।
সরেজমিনে দেখা যায়,লাইনে দাঁড়িয়ে থাকা অধিকাংশ মানুষ অভিযোগ করছেন—ডিলাররা সময়মতো ট্রাক না আনা,পণ্য কম আনা ও বিতরণে অনিয়ম করছেন।
লাইনে দাঁড়ানো ৬৫ বছরের বৃদ্ধ আব্দুর রহমান চোখের জল চেপে বলেন—দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিসিবির মাল পেলাম না।ডিলাররা যদি ঠিকমতো কাজ করতো, তাহলে এত কষ্ট করতে হতো না।
স্থানীয়দের অভিযোগ—ডিলাররা পণ্য নিয়ে এলেও সঠিকভাবে বিতরণ না করা, স্বজনপ্রীতি,গোপনে পণ্য সরিয়ে ফেলা এবং লাইনে থাকা মানুষের প্রতি অবহেলা দেখানোর কারণে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে ডিলার রেদোয়ান হাসান সুমন ও আসাদুজ্জামান মিলন জানান—চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় আমরা সমস্যায় পড়ছি।”
তবে স্থানীয়দের দাবি—ডিলারদের নিজেদের গাফিলতি ও এলোমেলো ব্যবস্থাপনাই মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
নিম্ন আয়ের মানুষের দাবি—টিসিবির বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ডিলারদের মনিটরিং ও কঠোর নজরদারি বাড়াতে হবে, যাতে প্রকৃত মানুষ ন্যায্যমূল্যে পণ্য পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.