1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আগুনে পুড়ল চার বসতঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে চারটি বসতঘর। রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এনায়েত মন্ডলের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, রান্নাঘরে থাকা সিলিন্ডারে হঠাৎ লিকেজ শুরু হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা কমানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের টিমও ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে চারটি টিনশেড ঘর, মূল্যবান আসবাবপত্র ও গৃহস্থালির নানা সরঞ্জাম ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের দ্রুত সচেতনতা ও ফায়ার সার্ভিসের সময়োপযোগী তৎপরতায় বড় ধরনের প্রাণহানি ও আরও বিস্তৃত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.