1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রসেনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত  বৃহস্পতিবার ১৪ নভেম্বর চন্দ্রঘোনা প্রবাসী ফ্রন্ট—সৌদি আরব ও দুবাই শাখার অর্থায়নে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাখার সভাপতি ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আহমদ শাহ আলমগীর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ব্যক্তিত্ব মাস্টার আব্দুল কাদের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উত্তর জেলা শাখার সাবেক সভাপতি রবিউল হোসেন সুমন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহে এমরান। বিশেষ অতিথি ছিলেন মীর মুহাম্মদ হাবীব উল্লাহ, জামাল উদ্দিন, সালাউদ্দিন নেজামী, মীর শহীদুল্লাহ্, হারুনুর রশিদ, আলমগীর, ওবায়দুল, আবু বক্কর, আরিফুল ইসলাম ও কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সম্পাদক আরফাত। এছাড়াও ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি মোঃ শাহে এমরান। তিনি উপস্থিত ইউনিয়ন ছাত্রসেনা নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.