আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন-এর নাটোর জেলা কমিটির জয়েন সেক্রেটারী পদে মোঃ রুবেল ইসলাম-কে দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদ নয় বরং মানুষের কল্যাণে কাজ করার জন্য একটি বড় দায়িত্ব ও অঙ্গীকার।
নতুন জয়েন সেক্রেটারী হিসেবে দায়িত্ব গ্রহণ করে মোঃ রুবেল ইসলাম: বলেন
> “এই গুরুদায়িত্ব আমাকে যেমন সম্মানিত করেছে, তেমনি নাটোর জেলার গরিব, অসহায়, দুস্থ ও মেহনতী মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করব বলে আমি বিশ্বাস করি। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে পালন করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
> “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাংবাদিক ও কলামিস্ট মোঃ জাহাঙ্গীর আলম স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম ও সুপারিশে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি বড়াইগ্রাম উপজেলা সভাপতি মোঃ হানিফ এর প্রতিও, যিনি সবসময় উৎসাহ ও সহায়তা দিয়ে পাশে ছিলেন।”
জয়েন সেক্রেটারীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জানান,
> “আমি চাই এই সংগঠনটি নাটোর জেলায় একটি নির্ভরযোগ্য মানবাধিকার রক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। গরিব, মেহনতী ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারি — এটাই আমার প্রধান লক্ষ্য।”
এই মনোনয়ন নাটোর জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সকলে আশা রাখে, মোঃ রুবেল ইসলাম ও নাটোর জেলা সভাপতি এবং সকল জেলা ও উপজেলা কমিটিবৃন্দের নেতৃত্বে মানবাধিকার আন্দোলন আরও গতিশীল ও কার্যকর হবে।