এস এম শহিদুল ইসলাম(বাবলু) স্টাফ রিপোর্টার: লালমনিরহাটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন,সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে জনসচেতনতা বাড়ালে আদালতে মামলার সংখ্যা অনেকাংশে কমে যাবে বলে জানিয়েছেন।
গত ২২ মে ২০২৪ইং( বুধবার) দুপুরে লালমনিরহাট জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,মানুষ বর্তমানে দেশে ছোট খাটো ও তুচ্ছ বিষয় নিয়েও আদালতে মামলা করে।যার ফলে মামলার জট সহ দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়।
এসময় প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ্য করে কিছু বলেন সাংবাদিকেরা যদি তাদের লিখনের মাধ্যমে জনগনের মধ্য সচেতনতা সৃষ্টি করলে এধরনের মামলা কমে আসবে।
তিনি বলেন, আইন পেশা ও সাংবাদিকতা একটি মহান পেশা।দেশের কল্যাণে মহান এই পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে মামলা যেন নিষ্পত্তি হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে আইনজীবীদের।মামলার জট কমাতে আইনজীবীদের ও ভূমিকা রয়েছে।এ জন্য সাধারণ মানুষদের আইনি পরামর্শ দিয়ে তাদের বোঝাতে হবে।
এর আগে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন ও আদালত চত্বরে গাছের চারা রোপণ করেন।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর)আসনের সংসদ সদস্য অ্যাড.মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি মোঃ ইকবাল কবীর, আপিল বিভাগের রেজিস্ট্রার মোঃ সাইফুর রহমান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন আহমেদ প্রমূখ সহ লালমনিরহাট জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহ জাতীয় দৈনিক ঘোষণা”পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক জনতার লালমনিরহাট ও সাপ্তাহিক চলমান লালমনিরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম শহিদুল ইসলাম(বাবলু) উপস্থিত ছিলেন।