1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তের গুলিতে কিশোর আহত

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শান(১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীর আড়ংঘাটা লতার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধার পর ঢাকায় নেওয়া হয়েছে। আহত কিশোর নগরীর রায়েরমহল উত্তর পাড়া এলাকার বাসিন্দা ফয়সাল বিশ্বাস মন্টুর ছেলে। পুলিশ সুত্রে জানা্যায়, লতার মোড় থেকে একটি ভ্যানে করে ব্রিজের দিকে যাচ্ছিল কিশোর শান্ত। এসময় পাশ থেকে যাওয়া একটি মোটরসাইকেলে চড়ে যাওয়া ৩ জন যুবক শান্তকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সন্ধার পর পরই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। তবে গুলিবিদ্ধ শান্ত তাদের মধ্যে গলাকাটা শাহিনকে চিহ্নিত করেছে। সুত্রটি আরো জানায়, ” গুলিবিদ্ধ শান্ত বয়রা বাজার এলাকার একটি মুরগীর দোকানে চাকরি করত।এ পেশার পাশাপাশি মাদক কারবারিদের সাথে জড়িত ছিল শান্ত। মাদক কারবারির বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সুত্রটি দাবি করে। আড়ংঘাটা থানার ওসি তদন্ত প্রদীপ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। লতার মোড় থেকে লতার ব্রিজ পর্যন্ত সকল বালু কনা চেক করা হয়েছে। কোথাও কোন রক্তের ছাপ পাওয়া যায়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়ে শান্তকে সেখানে পাওয়া যায়নি। এমন সংবাদ জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.