1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফের বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন মেসি!

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

২০২৬ বিশ্বকাপে খেলবেন ইতিবাচক ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টিনাসহ ২২ দেশের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদেরই একটি বাণিজ্যিক ভিডিওতে অংশ নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। দৃশ্যপটে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, অবসর নেওয়া বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আনহেল ডি মারিয়া এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। যেখানে তাদের অস্পষ্ট একটি বিষয়ে কথা বলতে দেখা যায়।

পুরো ভিডিওজুড়ে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেসদের ‍দুয়েক শব্দে কথা বলতে দেখা যায়। এএফএ ওই ভিডিওর ক্যাপশনে লিখেছে– “সবচেয়ে সুখের মুহূর্ত আসছে, আমি চার নম্বর চাই!” কাতার বিশ্বকাপ দিয়ে তৃতীয়বার বিশ্বশিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ফলে আসন্ন ২০২৬ আসর হবে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন। ভিডিওর শেষদিকে কার্ড খেলতে খেলতে এএফএ সভাপতি তাপিয়াও বলেন, “আমি চার নম্বর চাই।” তখন সামনে আসেন মেসি, নিজের হাতে কিছু কার্ড তুলে নিয়ে তিনি বলেন, “আমিও চাই।”

এর মধ্য দিয়ে আসন্ন বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বলে মেসি বার্তা দিতে চেয়েছেন— এমনটাই মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

এর আগে ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, “আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, কয়েকটি খুব বড় দল। আমার জন্য ২০২২ আসরে চ্যাম্পিয়ন হওয়া ছিল বিশেষ। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন।”

মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ দিয়ে বিশ্বসেরা নির্ধারণ ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেন। তারই জবাবে মেসি বলেন, “বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আমি সৌভাগ্যবান যে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব অর্জন করতে পেরেছি। এই ট্রফি দিয়ে আমার ক্যারিয়ার যেন পূর্ণ হয়েছে।”

এদিকে চলতি মাসেই বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। তার আগে স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে স্কালোনির দল। এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন মেসিও। তবে তিনি মাঠে নামবেন কি না তা এখনও অনিশ্চিত, কারণ বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে এমএলএসের প্লে-অফে ব্যস্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.