1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এর সভাপতিত্বে পাঁচবিবি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্টেশন রোডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট এক আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেনা কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পাঁচবিবি উপজেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন, পাঁচবিবি পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট জনি, জয়পুরহাট জেলা জাতীয়বাদী শিক্ষক ফোরামের কলেজ শাখার সভাপতি ও পাঁচবিবি ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক আওরঙ্গজেবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন আপনাদেরকে আর বসে থাকলে চলবেনা বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে।আমি এমপি হয়ে নয় আপনাদের ভাই ও ভাস্তা হয়ে থাকতে চাই আমাকে কাউকে স্যার সম্বোধন করতে হবেনা। আমার ভাঙ্গা বাড়িতে আপনারা যেকোন সময় আসতে পারেন কোন চামচ লাগবেনা। আমার দলের যারা চাঁদাবাজ সন্ত্রাসী কাজের সাথে জড়িত হবেন তাদেরকে আমি নিজে বহিষ্কার করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি এমপি নির্বাচিত হলে কোন দূর্নীতি থাকবেনা আমি আমার বাবার মতোই কাজ করে যাব। তিনি বক্তব্য শেষে স্লোগানে স্লোগানে ধানের শীষের ভোট প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.