নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ( ৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার সদর ইউপির চকগোবিন্দ গ্রামের একটি বাংলা মিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সদর ইউপির ১ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদর ইউপির জামায়াতে সেক্রেটারি ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: আব্দুল রশিদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর আব্দুল আজিজ সুমন,উপজেলা জামায়াতে নায়েবে আমীর রফিকুল ইসলাম রফিক।
মহাদেবপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আজিজুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহিদুল ইসলাম ফারুক, জামায়াত নেতা আরিফ উদ্দিন মোল্লা,আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভোটারগন।
ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল রশিদ বলেন,আগামী নির্বাচন অনেক বাধা আসতে পারে। আমরা আল্লাহর ওপর ভরসা করেই সামনে আগাবো।ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন,দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহর উপর ভরসা করে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবে না। কেউ কোন ভুল করে থাকলে নিঃসংকোচে ক্ষমা চাইতে হবে।ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সব ক্ষেত্রে বিনয়ী হতে হবে। নতুন দিগন্তের সূচনার জন্য আগামী সংসদ নির্বাচনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় মহাদেবপুর উপজেলার সকল কর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।