1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ৪২ বিজিবি কর্তৃক ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সু-রক্ষার পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩৩০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠনঠোনিয়া গ্রাম এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।। উক্ত সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপি হতে একটি বিশেষ টহলদল ঘটনাস্থলে গমন করলে টহলদলকে দেখে মাদক ব্যবসায়ীরা অন্ধকার এবং কুয়াশার সুযোগে হাতে থাকা ব্যাগ ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় মর্মে জানিয়েছেন বিজিবি ।

উদ্ধারকৃত ভারতীয় মদ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.