1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক

গণহত্যা মামলার পলাতক আসামীর ব্যাংক ঋণপুনঃ তফসিলে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের অনিয়ম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

জুলাই গণহত্যা মামলার পলাতক আসামী আফাকু কোল্ড স্টোরেজ লিঃ সত্বাধিকারী শাহজাহান চৌধুরীর ব্যাংক ঋণ পুনঃ তফসিলে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিরোদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। খোঁজ নিয়ে জানাগেছে, পলাতক আসামী বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবি এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী এর মালিকানাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিঃ যা ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার অর্থায়নে নির্মিত হয়। সেই ঋণের বর্তমান স্থিতি প্রায় ৩৭ কোটি টাকা। ঋণটি এখন খেলাপী মানে শ্রেণীকৃত। এই ঋণ পুনঃ তফসিলের জন্য গত বছরের ডিসেম্বর মাসের ০১ তারিখে শাহজাহান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার আলোকে (সুত্র: বিআরপিডি, ডিভিশন-১/সিআরএস/৯০২(৪)/২০২৫-১২৩৪৯. ২৩/১০/২০২৫) ২% ডাউন পেমেন্ট দিয়ে ঋণটি পুনঃ তফসিল করার আবেদন করেন এবং বাংলাদেশ ব্যাংক সেটি অনুমোদন করেন ও পরে ইসলামী ব্যাংকে অনুমোদনের কপিটি প্রেরণ করা হয়। উল্লেখ্য যে,নীতি সহায়তা পাওয়ার যোগ্যতার শর্ত ছিল যারা ৫০ কোটি বা এর চেয়ে বেশি ঋণ খেলাপী আছে যাদের। সেই শর্ত অনুযায়ী
আফাকু কোল্ড স্টোরেজ লিঃ যোগ্যতম নয়। সেগুলোকে তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংক তাদের নীতি সহায়তার সুবিধা দিয়েছে। উল্লেখ্য যে, স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ এর প্রতিবেদন অনুযায়ী (স্বারক সংখ্যা এসবি/এফআই/২০২৫/৭৭০(৩). ০৯/১০/ ২০২৫)। এ বি এম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী ও তার স্ত্রী ইসমত আরা লাইজু গতবছরে ৫ই আগষ্ট সরকারের পট পরিবর্তনের পর গত বছরের  গত ১৯ শে সেপ্টেম্বর দেশ থেকে পালিয়ে স্বপরিবারে আমেরিকা চলে যায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানা ও শিবগঞ্জ থানায় মোট ০৯টি হত্যা মামলা রয়েছে। উল্লেখ্য যে,
স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বরাবর
(স্বারকঃসংখ্যা-এসবি/এফআই/২০২৫/৭৭০(৩)প্রেরণ করেছেন। বাংলাদেশ ব্যাংক উক্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক
বাংলাদেশ পিএলসিকে অবহিত করেন (সূত্র নং: বিআরপিডি, ডিভিশন-১ (সিআরএস-১)/৯০১/২০২৫-১৩৪৫৫)গত মাসের ২৩ অক্টোরে। একজন পলাতক আসামী হয়ে কি ভাবে কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক ও পরিচালক ব্যাংকের আবেদন পত্রে স্বাক্ষর করেন এটি সকলের মনে প্রশ্ন জেগেছে, কাজেই গত বছরের ডিসেম্বর মাসের ০১ তারিখে নীতি সহায়তার আবেদনটি মিথ্যা বলে অনেকে ধারনা করছেন।
ইতিমধ্যে ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার এই ঋণটি পুনঃ তফসিলের জন্য ডাকযোগে, হোয়াটস্অ্যাপ ম্যাসেঞ্জারে আবেদন এনে নতুন করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ পুনঃ তফসিল করার পায়তারা করছেন বলে জানাগেছে। তবে আইনে রয়েছে কোন বিদেশে পলাতক আসামীর যেকোন স্বাক্ষরকৃত আবেদন বা কোম্পানির রেজুলেশন ব‍্যাংক বা কোন প্রতিষ্ঠান গ্রহন করে তার উপর কার্যকর ব্যবস্থা নিতে পারেন না ।
এই ব্যাপারে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ম্যানেজার জনাব তৌহিদ রেজাকে ফোন করলে উনি কোন সদুত্তর দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.