1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের বিশাল শোডাউন

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শহরে আয়োজিত এ শোডাউনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমর্থকেরা জানান, হোসেনপুর উপজেলা থেকে এই আসনের একমাত্র মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন জহিরুল ইসলাম মবিন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হোসেনপুর থেকে কেউ মনোনয়ন না পাওয়ায় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানান—এইবার যেন হোসেনপুর থেকেই প্রার্থী দেওয়া হয় এবং জহিরুল ইসলাম মবিনকেই বিএনপির মনোনয়ন প্রদান করা হয়।

সমর্থকেরা আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি করার কারণে জহিরুল ইসলাম মবিনের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে পুলিশের টর্চারে তার দুটি কিডনি নষ্ট হয়েছে। তবুও তিনি দল ছাড়েননি, দলের প্রতি অবিচল থেকেছেন। এজন্য তাঁকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপস্থিত নেতাকর্মীরা।

অনেকেই আশা প্রকাশ করেন, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবারের নির্বাচনে হোসেনপুরের এই ত্যাগী নেতা জহিরুল ইসলাম মবিনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.