1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

বরিশাল -১ আসনে নির্বাচনী পালে হাওয়া 

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সারাদেশের মতো বরিশাল-১(গৌরনদী- আগৈলঝাড়া) আসন নির্বাচনী পালে হাওয়া লেগেছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন-বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

মনোনয়ন ঘোষণার পরে স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে।  ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে  বাসায় ছুটে যান। এসময় জহির উদ্দিন স্বপন, দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।’

অপর মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সুপ্রীমকোর্ট জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

মনোনয়ন বঞ্চিত এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, “আমাকে যারা ভালবাসেন, পছন্দ করেন, তাদের সবাইকে ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।”

গতকাল এক সংবাদ সম্মেলনে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.