1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চকরিয়ায়-প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত, ৫

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৫জন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালুমঘাট ক্রিস্টান হাসপাতাল পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের একই পরিবারের মধ্যে ৮ জনের মধ্যে মেয়ে ৫ জনকে মৃত ঘোষণা করে, এবং তাদের পরিবারের ৩ জন মহিলা,একজন বাচ্চা এবং দুইজন পুরুষের এখনো চিকিৎসা চলমান, আশংকাজনক হওয়াই বর্তমানে একজন পুরুষ এবং বাচ্চাটাকে চট্টগ্রামে রেফার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের দীর্ঘদিন ধরে বাঁকানো রাস্তা ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের দাবি জানিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে ফেলায় কিছুক্ষণ বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.