1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় ।

বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য মানুষ ইতোমধ্যেই এই মানবিক সেবামূলক উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেবা গ্রহণের জন্য সেনা ক্যাম্পে উপস্থিত হচ্ছেন।

বিশেষ করে গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

০৫ নভেম্বর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । সিএমএইচ এর বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

বাংলাদোশ সেনাবাহিনীর আয়োজক কর্মকর্তাগণ জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।

এ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরের সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবা ও সচেতনতা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন। সাধারণ রোগ নির্ণয় ও চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতা নির্দেশনা, প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টির আবহ তৈরি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.