1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারী হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

খুলনা আর্মি ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ ” ভোক্তার ক্ষমতায়ন বিষয়ক ” সেমিনার

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩ দেখেছেন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সায়েন্স এ্যান্ড টেকনোলজি, খুলনায় ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ :”ভোক্তার ক্ষমতায়ন ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ এ সেমিনার আয়োজন করে। 0৫ নভেম্বর বেলা ১১ টায় নগরীর খানজাহানআলী থানাধীন খুলনা- যশোর মহাসড়কের নুরজাহান টাওয়ারে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল নিজামুদ্দিন আহম্মেদ। বিশ্ববিদ্যালয়ের বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন,খুলনা বিভগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ- পরিচালক মো: সেলিম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিনারা জামান। উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর ( অব:) আহসানুল আহসান,বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক শিয়াব হোসেন সহ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার বিস্তারিত বর্ননা করেন এবং সবাইকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন থাকতে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.