1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে মাত্র ১১২ টাকায় নিয়োগ

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরিতে, মাত্র ১১২ টাকার আবেদন ফি দিয়ে ১৪টি পদে নিয়োগ পেয়েছেন প্রার্থীরা।
‎‎সোমবার ৩ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার কার্যালয়ে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
‎‎এই ১৪টি পদে মোট ১ হাজার ২৩৩ জন আবেদন করেন। গত ২৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিন ফলাফল প্রকাশ করা হয়। এরপর ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা ও ২ নভেম্বর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সোমবার নিয়োগপত্র প্রদান করা হয়।
‎‎নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জটিলতা বা অনিয়মের মুখোমুখি হতে হয়নি। যদি এ ধারা অব্যাহত থাকে, তবে জনগণের মধ্যে সরকারি চাকরি নিয়ে নতুন করে আস্থা জন্মাবে।
‎‎আরেক নিয়োগপ্রাপ্ত জুবাইদা মারুফা বলেন, নিয়োগ প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও সময়সাশ্রয়ী। এত দ্রুত ও নিরপেক্ষভাবে নিয়োগ আগে কখনও দেখিনি। এই ধারা বজায় থাকলে যোগ্যরাই এগিয়ে যাবে।
‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরিতে নিয়োগ মানেই ‘যদি কিন্তু’— এই ধারণা সমাজে প্রচলিত হয়ে গেছে। আমরা সেই ধারণা ভাঙতে চেয়েছি। শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মাত্র ১১২ টাকায় সম্পন্ন করব, সেটিই করেছি।
‎‎তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রগতি নিশ্চিত করা। আমাদের নৈতিক দায়িত্ব ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা। আশা করি, নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.