1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

সাগর-রুনি হত্যার বিচার দাবীতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের নবাব সিরাজুদ্দৌলা সড়কের প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এস. এম মাহফুজ উর রহমানের সঞ্চালনায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,
সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মজিবুল শেখ, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, বাংলাভিশন ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার কুষ্টিয়া হাসান আলী, দৈনিক কুষ্টিয়া’র নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি,হত্যা ও কুষ্টিয়ায় নিহত সাংবাদিক রুবেল হত্যাসহ দেশের সকল সাংবাদিকদের হত্যার বিচারের দাবী জানান। এছাড়াও সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ চাকরিচ্যূত সাংবাদিকদের পূণর্বহালের দাবিও জানান।

এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ,কোষাধ্যক্ষ ও দৈনিক দেশতথ্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক, দৈনিক কালবেলা ও এটিএন বাংলা কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, দৈনিক দি টিচারে সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, জিটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক বাংলার কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, যমুনা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমীন বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান, দৈনিক নয়দিগন্ত (ডিজিটাল) কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ, দৈনিক প্রতিদিনের সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল আলম ইভানসহ কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.