1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় পালিত হল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’।

শনিবার (১ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসটি পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে থেকে সমবায়ীদের একটি র‍্যালি প্রধান শহরের মধ্য দিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সমাপ্তি করে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুষ্টিয়া ও প্রভাষ চন্দ্র বালা, জেলা সমবায় অফিসার, সহ অন্যন্যারা।

অনুষ্ঠানের সভাপতি প্রভাস চন্দ্র বালা জেলা সমবায় অফিসার বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ও সমবায় সংশ্লিষ্ট সকলে সমবায় নীতি ও আদর্শ মেনে চলে সর্বদা।
আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আমিনুল ইসলাম (নাঈম) ও কুষ্টিয়া সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো: আখতার হোসেনের যৌথ সঞ্চালনায় ও প্রভাস চন্দ্র বালা(কুষ্টিয়া জেলা সমবায় অফিসার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুষ্টিয়া, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো: আনিসুর রহমান ও কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার মো: সাঈদ হাসান। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মোঃ মনির উজ্জামান, সভাপতি, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন লিঃ ও পরিচালক জাতীয় সমবায় ইউনিয়ন লিঃ খুলনা বিভাগ,দি কুষ্টিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ সামছুল হক,মোঃ সমসের আলী, সভাপতি, কুষ্টিয়া সদর আশ্রায়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ,মোঃ তমিজ উদ্দিন, সভাপতি, বারখাদা ত্রিমোহনী ক্ষুদ্র ব্যবসায়ী বহুমখী সমবায় সমিতি লিঃ,মোছাঃ সেফাতুন ইনসানা সেফা, সম্পাদক, মজমপুর মহিলা সমবায় সমিতি লিঃ,মো: আব্দুর রসিদ সভাপতি সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবদয় সমিতি লিঃ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.