1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে লিফলেট বিতরণ : আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে জনসম্পৃক্ততা কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন মিঠু, যুবদল নেতা জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল, জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেটের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র মূল বার্তা গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা ছড়িয়ে দেওয়া হয়। জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন দেশে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রোডম্যাপ যেখানে সাধারণ মানুষের অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা ও সুশাসনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। কারণ রাষ্ট্র মেরামতের কাজ কেবল দলের নয়, এটি জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রচারণার মাধ্যমে টঙ্গীসহ গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.