1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযান: তিন মাদকসেবীকে কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা।
‎সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎দণ্ডপ্রাপ্তরা হলেন,
‎১. সুবহান আলী (৬০), পিতা তোয়োব আলী, গ্রাম দক্ষিণ হাট বামনীপাড়া, কামারপাড়া ইউনিয়ন। আসামিদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎২. জনি ফকির (২৪), পিতা আঙ্গুর ফকির, মাতা জেরিনা বেগম, গ্রাম নুরপুর ফকিরপাড়া, কামারপাড়া ইউনিয়ন। তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
‎৩. রুবেল মিয়া (৩০), পিতা আবু তালেব, মাতা রাজিনা বেগম, একই ইউনিয়নের বাসিন্দা। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎অভিযান পরিচালনার সময় দেখা যায়, তিনজন মাদকসেবী একসঙ্গে বসে গাঁজা সেবন করছিলেন। পরে তাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা প্রদান করেন।
‎অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায়।
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন,
‎মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে। সচেতন মহল মনে করেন, অভিযান পরিচালিত থাকিলে যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.