গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি কোনাবাড়ী বিসিক ১ নং গেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেনসহ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, “গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানাই।”
বিক্ষোভ শেষে উপস্থিত নেতারা ঐক্যবদ্ধ থেকে বিএনপির আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।