1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিন্দন।

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার মুগদা থানায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ওসি মোঃ শরিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে মুগদা থানাকে একটি রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের সেবায় আমরা সর্বদা প্রস্তুত।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার সভাপতি আব্দুর সবুর রবিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ এম ওয়াই শাহিন , সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সাগর, , প্রচার সম্পাদক, প্রিয়া চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম ছিলেন সদস্য সিমন ,এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জননিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.