মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নয়াবাজার-শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক বাচ্চু খানের ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী সুমন খানের ওয়ালিমা অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য আহমেদুর রহমান খোকন, সদস্য বাবুল হোসেন চৌধুরী,মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের আহ্বায়ক আব্দুল হক সাইস্থা ও মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া চৌধুরী হিমেল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিবাজার ইউনিয়নের আমির জুনেদ আহমদ, পতনঊষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু হানিফা, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ নোমান আহমদ, যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পতনঊষা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জুবের আহমদ চৌধুরী,যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান সানুর, মুন্সিবাজার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালিক, মৌলভীবাজার জেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য জুম্মান আহমদ, পতনঊষা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কামাল আহমদ, মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হামিদ এবং পতনঊষা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফসার খান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনাপর্ব শেষে উপস্থিত অতিথিরা নবদম্পতির মঙ্গল কামনা করেন।