1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে মুলাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্ত দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃজুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মুলাদী পৌরসভা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুলাদী সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল।কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত মল্লিকের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব মোঃ জুলফিকার আহমেদ বিল্লাল,মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার, সদস্য সচিব মোঃ কবির হোসেন মোল্লা, মুলাদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস খাঁন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল সরদার, মোঃ শাওন মৃধা, জেলা ছাত্রদলের সদস্য হাসানুজ্জামান শুভ,কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়ামিন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার,দপ্তর সম্পাদক রাজু পাটোয়ারী সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা ছাত্রদল নেতা জুবায়েদ এর হত্যাকারী দোষীদের বিচারের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড দেওয়ার আহবান জানান, যাতে আর কোন জোবায়েদ এর মত ছাত্রের লাশ দেখতে না হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.