1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিবা রাইসার চমক: চিত্রাঙ্গন, সংগীত ও ক্রীড়ায় বিজয়ী ,জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি।

গতকাল সন্ধ্যায় জহর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যদের সন্তানরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসা।

প্রতিযোগিতায় হাবিবা রাইসা চিত্রাঙ্গনে প্রথম, সংগীতে প্রথম, কবিতা আবৃতিতে তৃতীয় এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর, নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা মন্তব্য করেন, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই।
বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও ক্রীড়া আয়োজক কমিটিকে চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.