1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

জনগণের উৎসাহেই বিএনপি পাবে ব্যাপক সাড়া, ড. এজেড এম জাহিদ হোসেন

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

জনগণের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক সাড়া পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “জনগণের এই সমর্থনকে আরও সক্রিয় করে আরও মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার বা বিলম্বিত করার চেষ্টা না করতে পারে। জনগণের মাঝে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখেছি, তাতে নিশ্চিতভাবে বলা যায়— ফেব্রুয়ারির নির্বাচন ইনশাআল্লাহ পেছানো সম্ভব নয়।”

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.