কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কাজলি বাপের চর এলাকার সাধারণ মানুষ চুরি ও ডাকাতির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় কাজলি বাপের চর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। রাতে অচেনা-অজানা লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা জানান, গত কয়েক সপ্তাহে একাধিক ঘরে চুরি ও গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন উপস্থিত ছিলেন শাহারবিল ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ্ব মোজাহের আহমদ, দারুণ হিকমা একাডেমির ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ টিপু সুলতান, সমাজসেবক সরওয়ার কালাম, রুহুল কাদের, মৌলভী নুরুল আমিন, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিছবাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান, দ্রুত প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেন।