1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা

পি আর সহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎বুধবার সকাল ১০ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানববন্ধনে নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, নওগাঁ ৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, সাবেক জেলা শিবিরের সভাপতি ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.