1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি পিসিসিপির

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আসন্ন বৈঠক স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বুধবার (১৫ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা  প্রশাসকের মাধ্যমে কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
স্মারকলিপিতে পিসিসিপি জানায়, আগামী ১৯ অক্টোবর (রবিবার)  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে কমিশনের একটি বৈঠক আহ্বান করা হয়েছে। তবে সংগঠনটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের আগে এ বৈঠক অনুষ্ঠিত হলে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

স্মারকলিপিতে বলা হয়, পিসিসিপি ঘোষিত আট দফা দাবি মানা না হওয়া পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “পার্বত্য অঞ্চলের অধিকারবঞ্চিত নাগরিকদের স্বার্থরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।
এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি  রাঙ্গামাটি  জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পার্বত্য নাগরিক পরিষদের (পিসিএনপি) রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ অনুযায়ী গঠিত কমিশনে পার্বত্য চট্টগ্রামের ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। কমিশনের সদস্যদের অধিকাংশই উপজাতি সম্প্রদায়ের হওয়ায় একপেশে সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে বলে দাবি পিসিসিপির।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কমিশনের নয় সদস্যের মধ্যে তিনজন সার্কেল চিফ (রাজা), তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান ও একজন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ মোট সাতজনই উপজাতি সম্প্রদায়ের। বাকি দুজনের একজন কমিশনের চেয়ারম্যান এবং অপরজন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।

পিসিসিপির দাবি, এ ধরনের একপেশে কাঠামো থেকে গৃহীত সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে পড়তে পারে। এছাড়া কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ না থাকাকে তারা সংবিধান পরিপন্থি বলে উল্লেখ করেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, আসন্ন ১৯ অক্টোবরের বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। পিসিসিপি দাবি জানিয়েছে, আট দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে   কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত না করার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.