1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪ দেখেছেন

অভিনয়ে নিজস্ব স্বাক্ষর রেখে এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টেলিভিশন ও ওটিটিতে জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দাতেও নিজেকে প্রমাণ করেছেন ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেক হয় তার, পরে ঢালিউডে যাত্রা করেন চলতি বছরের কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। সেই পোস্টে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তাঁর প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যের ঘরে দর্শক-ভক্তরা নানা সৃজনশীল নাম প্রস্তাব করেছেন।

এ নিয়ে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকে জানান, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’

ফারিণ আরও জানান, এ বছরের শেষের দিকে নিজের গাওয়া নতুন গানের ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তার প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.