1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

“শিক্ষকের দাবি মানতে হবে”—বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের শোডাউন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ।
১৪ অক্টোবর  দুপুর ১২ দিকে বড় মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা এক স্বতঃস্ফূর্ত শোডাউন কর্মসূচি পালন করেছে। “শিক্ষকের দাবি মানতে হবে, মানতে হবে”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাদ্রাসা এলাকা।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে আওয়াজ তুলেছে। এই কর্মসূচিতে কারও হাতে কোনো ফেস্টুন বা ব্যানার না থাকলেও একযোগে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা দাবি তুলে ধরে।

তাদের মূল দাবি ছিল—শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা নিশ্চিত করা, শিক্ষকদের উপর সব ধরনের নির্যাতন বন্ধ, এবং “শিক্ষক সমাজ কেন রাস্তায়”—এর স্পষ্ট জবাব ও পদক্ষেপ।

শিক্ষার্থীরা বলেন, “যারা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলেন, তাদের প্রতি অবিচার আমরা মেনে নেব না। শিক্ষকদের দাবি মানতে হবে।”কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য তুলে ধরে। এলাকাবাসীও এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষক সমাজের ন্যায্য প্রাপ্য দ্রুত নিশ্চিত করা হলে দেশের শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.