1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী

চট্টগ্রামে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা: শাপলা প্রতীক নিয়ে এনসিপির দাবি কমিশনের এক্তিয়ারে নয়

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজের আঞ্চলিক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

এতে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।  গত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সভায় আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক নির্বাচন কমিশনার বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়টি আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। কমিশনের নিবন্ধিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই।”

তিনি আরও বলেন, “শাপলা প্রতীক না পেলে এনসিপি জাতীয় নির্বাচন বর্জনের কথা বলে আসছে। তবে তারা জুলাইয়ের আন্দোলন করেছে, জাতিকে মুক্ত করেছে। গণতন্ত্রের পথে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে—এনসিপির তাতে কোনো বাধা হবে না বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.