1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ইসলামী মহাসম্মেলন-২০২৫ বগুড়ায় অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ইসলামী মহাসম্মেলন-২০২৫”। শনিবার দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করে ইত্তেহাদুল উলামা বগুড়া।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে মহাসম্মেলন প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।  মহাসম্মেলনের সভাপতিত্ব করেন মুফতি আতাউল্লাহ নিজামী ও মুফতি মামুন রহমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।

এসময় বয়ান পেশ করেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা (চট্টগ্রাম), মুফতি রেজাউল করীম আবরার (ঢাকা), আল্লামা কাজী ফজলুল করীম এবং আল্লামা মুফতি আব্দুল্লাহ নজিরসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

প্রধান মেহমান ছিলেন আল্লামা ইয়াকুব নযিব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুস সবুর দাঃবাঃ, মুফতি মনোয়ার হোসেন, আলহাজ্ব হাফেজ তৈয়ব খন্দকার এবং মাওলানা এহসানুল হক।

বক্তারা ইসলামের শান্তি, মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করলেই মানবতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, আগামী বছর আরও বৃহৎ পরিসরে ইসলামী মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.